২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে বিএনপি নেতাকে গুলি

রাজবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন বিএনপির এক নেতা।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2013, 05:54 AM

Updated : 23 Aug 2022, 11:10 AM

শুক্রবার রাত ১০টার দিকে শহরের বিনোদপুরে গুলিবিদ্ধ মাসুদুর রহমান লাল (৩৮) জেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক।

তাকে রাজবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আহতের স্বজনরা জানিয়েছেন, রাত ১০টার দিকে বিনোদপুরের লোকোসেড এলাকায় নিজের মৎস্য খামারের কাছে বসে গল্প করার সময় কে বা কারা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আব্দুল হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাসুদের বাম উরুতে এবং বুকের এক পাশে দুটি গুলি লেগেছিল, তা বের করা হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত।

রাজবাড়ী সদর থানার এসআই মাহবুব বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে পুলিশ বিনোদপুর যায়, তবে দুর্বৃত্তরা তার আগেই পালিয়ে যায়।

গুলিবর্ষণকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।