২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরে চোরাই মালামালসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙর এলাকা থেকে জাহাজের ‘চোরাই মালামাল’সহ ছয়জনকে গ্রেপ্তার করেছে উপকূলরক্ষী বাহিনী- কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2013, 01:00 PM

Updated : 23 Aug 2022, 11:09 AM

কোস্টগার্ডের জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মামুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকালে নিয়মিত টহলের সময় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- জাফর আহম্মদ (৩৫), রুবেল আহম্মদ (২০), শেখ বাহার (২৫), মো. বাদশা (২৪), মো. হাসান (২১) ও মো. রফিক হাওলাদার।

তাদের কাছ থেকে পোশাক, জ্বালানি তেল, দুধ, কফি, মাংসসহ বিভিন্ন ধরনের মালামাল এবং ইঞ্জিনচালিত বোট উদ্ধার করা হয় বলে মামুন জানান।

কোস্ট গার্ডের ধারণা, বিভিন্ন বিদেশি জাহাজ থেকে এসব মালামাল চুরি করা হয়েছে।