চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে দুই বৃদ্ধের মৃত্যু
চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে ষাট বছরের বেশি বয়সী দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোররাতে ভাটিয়ারিতে একজন এবং দুপুরে পাহাড়তলী ইয়ার্ড এলাকায় অন্যজন নিহত হন।
তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক জাকির হোসেন জানান, দুপুর ১টার দিকে পাহাড়তলী ইয়ার্ড এলাকায় নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বদলের সময় ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৬২ বছর বয়সী এক বৃদ্ধ মারা যান।
এর আগে ভোর রাতের কোনো এক সময় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ভাটিয়ারি এলাকায় ট্রেনে কাটা পড়ে ৬০ বছরের বেশি বয়সী একজন মারা যান।
