যাত্রাবাড়ীতে ইয়াবাসহ একজন আটক
মো. আবদুল হাকিম (৪৩) নামের ওই ব্যক্তিকে শুক্রবার দুপুরে কাজলা নতুন রাস্তা এলাকা থেকে আটক করা হয় বলে র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আ ত ম আবদুল্লাহেল হাদী জানান।
বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে তিনি বলেন, হাকিমের কাছে ১২ শ’ ইয়াবা পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
