২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে বাসচাপায় শিশুর মৃত্যু

হবিগঞ্জ শহরে বাসচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2013, 10:30 AM

Updated : 23 Aug 2022, 11:09 AM

শুক্রবার সকালে শহরের আনোয়ারপুর বাইপাস সড়কে (শ্মশানঘাট) এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত কলি (৫) কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাউজকা গ্রামের মনির হোসেনের মেয়ে। হবিগঞ্জে সে এক আত্মীয়ের বাড়ি বেড়াতে এসেছিল।

হবিগঞ্জ সদর থানার ওসি মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সকাল ১১টার দিকে রাস্তা পার হওয়ার সময় অগ্রদূত পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই কলির মৃত্যু হয়।

দুর্ঘটনার পর এলাকার লোকজন চালকের সহকারী মাসুম মিয়াকে আটক করে পুলিশে দিয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।