২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ীতে তিনটি আগ্নেয়াস্ত্রসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2013, 01:53 PM

Updated : 23 Aug 2022, 11:09 AM

এরা হলেন- সাজেদুল ইসলাম বকুল (৪২),  মো.  সাগর (১৮) ও  ইমন  হোসেন  (৩৪)।

বৃহস্পতিবার  ভোর রাতে যাত্রাবাড়ীর মাতুয়াইল কবরস্থান এলাকা তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব- ১০ এর একটি  দল আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ওই তিনজনকে গ্রেপ্তার করে।

এ সময় তাদের কাছ থেকে  দুটি পিস্তল, একটি রিভলবার, ৮৯  রাউন্ড  গুলি, দুটি ছোরা, একটি চাপাতি,  ১১টি  চাকু ও দুটি দা  উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।