নোয়াখালীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
নোয়াখালীতে স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত।
বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী জেলা ও দায়রা জজ মো. আশরাফ হোসেন এ রায় ঘোষণা করেন।
দ-প্রাপ্ত জয়নাল আবদিন সবুজ (৩০) নোয়াখালী পৌরসভার হরিনারায়ণপুর গ্রামের বাসিন্দা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এ টি এম মহিউল্লাহ মামলার বরাত দিয়ে সাংবাদিকদের জানান, ২০১১ সালের ৪ এপ্রিল সবুজ তার স্ত্রী আমেনা খাতুনকে (২২) শ্বাসরোধে হত্যা করে।
আদালত সবুজকে যাবজ্জীবন কারাদ-, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে বলে জানান আইনজীবী।
