২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমার থেকে ফিরেছে ৭৫ বাংলাদেশি

সাজা ভোগ শেষে মিয়ানমারে আটক ৭৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে নাসাকা।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2013, 11:21 AM

Updated : 25 Apr 2022, 06:58 PM

বৃহস্পতিবার সকালে মিয়ানমারের মংডু শহরে দুই সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক শেষে  আটক বাংলাদেশিদের ফিরিয়ে দেয়া হয়।

বিজিবি টেকনাফ-৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৭৫ বাংলাদেশি বিভিন্ন সময়ে নাসাকা বাহিনীর হাতে আটক হয়। পরে সেদেশের নিয়ম অনুযায়ী তারা সাজা ভোগ করে।

সাজা শেষে তাদের ফিরিয়ে দেয়া হয়েছে বলে জানান তিনি।

বৈঠকে বিজিবির আট সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।