চবিতে কোটাবিরোধী মানববন্ধন
সব ধরনের সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ করেছে কোটাবিরোধীরা।
মানববন্ধন থেকে কোটা প্রথা বাতিলের দাবিতে শনিবার ক্যাম্পাসে গণস্বাক্ষর সংগ্রহের ঘোষণা দেয়া হয়।
মানববন্ধন শেষে মিছিল করে ক্যাম্পাসের বিভিন্ন অনুষদ ও সড়ক ঘুরে আবার শহীদ মিনার চত্বরে আসে বিক্ষোভকারীরা।
মানববন্ধনে অংশ নেয়া উদ্ভিদবিদ্যা বিভাগের মাস্টার্সের ছাত্র লাজু আহমেদ বলেন, বিসিএস পরীক্ষার মত প্রতিযোগিতামূলক পরীক্ষায় কোটা প্রথার কারণে অনেক মেধাবী শিক্ষার্থী ঝরে পড়ছে।
দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবি চত্বরে কোটা বাতিলের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করা হবে বলে জানান লাজু।
