২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে একে-২২ রাইফেল উদ্ধার

চট্টগ্রামের শাহ আমানত সেতু সংলগ্ন মইজ্জারটেক এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি অত্যাধুনিক একে-২২ রাইফেল উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2013, 07:22 AM

Updated : 25 Apr 2022, 06:58 PM

মইজ্জারটেক চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা বুধবার রাত ৯টার দিকে আট রাউন্ড গুলিসহ চীনে তৈরি এ রাইফেলটি উদ্ধার করেন। 

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার শফিকুল ইসলাম সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

তিনি জানান, রাতে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি বাস থেকে স্কুল ব্যাগ নিয়ে এক ব্যক্তি নামার পর মইজ্জারটেক চেকপোস্টের পুলিশ সদস্যরা তাকে তল্লাশির জন্য দাঁড়াতে বললে ব্যাগটি ফেলে সে পালিয়ে যায়।

পরে ওই ব্যাগ থেকে গুলিসহ একে-২২ রাইফেলটি উদ্ধার করা হয়।

সিএমপি কমিশনার বলেন, চট্টগ্রামে প্রথমবারের মতো এই রাইফেলটি উদ্ধার করা হলো। একে-৪৭ রাইফেল এর সাম্প্রতিক ভার্সন একে-২২ খুবই বিপজ্জনক অস্ত্র।

কোথা থেকে কে এ অস্ত্র এনেছে তা খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, পালিয়ে যাওয়া ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।