২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে আগুনে পুড়েছে পাঁচটি ঘর

বান্দরবানে জাদি পাড়ায় আগুন লেগে পুড়ে গেছে কয়েকটি ঘর।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2013, 03:32 AM

Updated : 23 Aug 2022, 11:09 AM

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান দমকল বাহিনীর স্টেশন ব্যবস্থাপক আবদুল কাদের।

এলাকাবাসীর বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই কর্মকর্তা জানান, স্থানীয় সাংবাদিক মংসানু মারমার সংস্কারাধীন ঘরে শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তে তা ছড়িয়ে পড়ে এবং পাঁচটি ঘর পুড়ে যায়।

ফয়ার স্টেশন থেকে এলাকাটি কাছে হওয়ায় আগুন খুব দ্রুতই নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি করছে, অন্তত ২০লাখ টাকার  মালামাল পুড়েছে।