অস্ত্র, মাদক ও র্যাবের পোশাকসহ গ্রেপ্তার ২২
আগ্নেয়াস্ত্র, মাদক ও র্যাবের নকল পোশাকসহ রাজধানীর বাড্ডা এলাকা থেকে ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাড্ডা থানার ওসি ইকবাল হোসেন জানান, মঙ্গলবার রাতে মেরুন বাড্ডা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, র্যাবের নকল পোশাক ও বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বুধবার আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে বলে জানান তিনি।
