ফেনীতে মাদ্রাসাছাত্রীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভ
ফেনীর মাদ্রাসাছাত্রী নুপুরের মৃত্যুর ঘটনায বিক্ষোভ করেছে এলাকাবাসী।
ময়নাতদন্তের পর মঙ্গলবার বিকালে নুপুরের লাশ গ্রামে পৌঁছালে এলকাবাসী মিছিল করে মাদ্রাসার দিকে যায়।
তখন মাদ্রাসার খণ্ডকালীন শিক্ষক মাঈন উদ্দিন তাদের বাঁধা দিলে বিক্ষোভকারীরা তার উপর চড়াও হয়।
সোনাগাজী মডেল থানার ওসি সুভাস চন্দ্র পাল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রামবাসীর হামলায় শিক্ষক মাঈন উদ্দিন আহত হয়েছেন।
নুপুরের নিহতের ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
এদিকে ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকালে উপজেলার চর গণেশ গ্রামের পারিবারিক কবরস্থানে নুপুরকে দাফন করা হয়েছে।
সোমবার উপজেলার দারুল নাজাত হযরত আয়েশা সিদ্দিকা (রা.) মহিলা মাদ্রাসার একটি কক্ষ থেকে ৪র্থ শ্রেণির ছাত্রী অর্পিতা এমরান নুপুরের (১২) লাশ উদ্ধার করে পুলিশ।
নুপুরের পরিবারের সদস্যরা জানায়, নুপুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে সোমবার দুপুরে খবর পাঠায় মাদ্রাসা কর্তৃপক্ষ।
পরিবারের লোকজন এসে মাদ্রাসার একটি কক্ষের মেঝেতে নুপুরের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।
পরে সোনাগাজী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নুপুরকে মৃত ঘোষণা করেন।
লাশ উদ্ধারের পর সোনাগাজী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন চন্দ্র বড়ুয়া জানিয়েছিলেন, নুপুরের গলায় কাল দাগ আছে।
নিহত নুপুর সোনাগাজী পৌরসভার চরগণেশ গ্রামের মোহাম্মদ এমরানের মেয়ে।
নুপুরে লাশ উদ্ধারের খবরের পর মাদ্রাসাটির ছাত্রাবাস থেকে শিক্ষার্থীদের সরিয়ে নিচ্ছেন অভিভাবকরা।
