২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকের ধাক্কায় অ্যাম্বুলেন্সচালক ও সহকারী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাকের ধাক্কায় একটি অ্যাম্বুলেন্সের চালক ও সহকারীর মৃত্যু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2013, 10:37 AM

Updated : 23 Aug 2022, 11:08 AM

অ্যাম্বুলেন্সটির চালক ভেতরে ঘুমিয়েছিলেন এবং সহকারী সেটি চালিয়ে নিচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের বাহাদুরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

তাৎক্ষণিকভাবে পুলিশ নিহতদের পরিচয় জানাতে পারেনি।।

খাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মোহাম্মদ হানিফ সাংবাদিকদের জানান, অ্যাম্বুলেন্সটির চালক তখন ঘুমিয়ে ছিলেন এবং অ্যাম্বুলেন্স চালাচ্ছিলেন তার সহকারী সেটি চালাচ্ছিলেন।

“এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক ও সহকারীর মৃত্যু হয়।”

সার্জেন্ট মোহাম্মদ হানিফ জানান, দুর্ঘটনাকবলিত দুটি গাড়িই পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।