তিস্তার পানি আরো বেড়েছে
তিনদিনের টানা বর্ষণ ও উজান থেকে নামা ঢলে তিস্তা নদীর পানি আরো বেড়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানায়, মঙ্গলবার সকালে নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে এ নদীর পানি প্রবাহিত হচ্ছিল।
গত দুদিন এ নদীর পানি ছিল বিপদসীমার ১০ সেন্টিমিটার (বিপদসীমা ৫২ দশমিক ৪০ সেন্টিমিটার) উপর।
পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মাহবুবর রহমান বলেন, গত তিনদিনে বৃষ্টিপাত হয়েছে ১২৫ দশমিক ৮২ মিলিমিটার।
তিস্তার পানি বৃদ্ধির কারণে বাইশপুর, বাঘের চর, ঝাড় সিংহেশ্বর, এলদিবাড়ী চর, টাবুর চরসহ বিভিন্ন চর এলাকার ঘড়বাড়িতে পানি উঠেছে।
