সুজানগরে যুবকের লাশ উদ্ধার
পাবনার সুজানগর উপজেলায় এক অজ্ঞাত পরিচয় যুবকের (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে দুলাই ইউনিয়নের বেতুরিয়া গ্রামের একটি পাটক্ষেতে লাশটি পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
নিহতের শরীরে ক্ষতের চিহ্ন রয়েছে। পরনে রয়েছে কালো প্যান্ট ও কালো-নীল ডোরাকাটা হাফহাতা গেঞ্জি।
কেউ তাকে হত্যার পর পাটক্ষেতে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্যে লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে, বলেন ওসি।
