২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার ভেদাভেদে বিশ্বাসী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের প্রস্তাবিত খসড়ায় পাহাড়ি-বাঙালি কোনো পক্ষকে অবমূল্যায়ন করা হয়নি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2013, 04:18 PM

Updated : 23 Aug 2022, 11:08 AM

তিনি জানান, সংবিধান ও পার্বত্য শান্তিচুক্তির আলোকে প্রস্তাবিত আইনের কিছু ধারাকে সংশোধন করে একে আরো গতিশীল করা হয়েছে।তবে সংশোধনীতে এখনো পাহাড়ের নেতৃস্থানীয়দের মতামত দেয়ার সুযোগ আছে।

সোমবার বিকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী নিয়ে সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, জেলা পরিষদ চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ ছাড়াসহ সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার পাহাড় এবং সমতলের মধ্যে কোন ভেদাভেদে বিশ্বাস করে না। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশের আলোকোজ্জ্বল নাগরিক হিসেবে দেখতে চায় সরকার।

মতবিনিময়কালে আইনের ধারা-উপধারা নিয়ে একে একে প্রস্তাবনা তুলে ধরেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহেদুল আলম, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বেলায়েত হোসেন ভূইয়া, মহালছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সেনারতন চাকমা, পানছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এসএম শফি, পাহাড়ি নেতা রসময় চাকমা, হেডম্যান এসোসিয়েশনের উপদেষ্টা কংজরী চৌধুরী, কবাখালী ইউপি চেয়ারম্যান বিশ্ব কল্যাণ চাকমা, পার্বত্য নাগরিক ফোরামের চেয়ারম্যান আলকাছ্ আল মামুনসহ অন্যান্যরা।