নারায়ণগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ৩
নারায়ণগঞ্জে পৃথক স্থান থেকে ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সদর মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আটকদের কাছ থেকে ২ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করে।
সদর মডেল থানার এসআই মো. শাহানূর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে শহরের দিগু বাবুর বাজারে শীতলক্ষ্যা পরিবহনের বাস কাউন্টারের সামনে থেকে আবু তাহের ও মেরাজকে আটক করা হয়। পরে তাদের ব্যাগ থেকে দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
অন্যদিকে সকালে সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটি থেকে ১০০পিছ ইয়াবাসহ হযরত আলী নামের একজনকে আটক করে জেলা ডিবি পুলিশের এসআই সাইফুল।
আটকরা সবাই সংঘবদ্ধ ইয়াবা ব্যবসায়ী বলে ধারণা করছে পুলিশ।
