২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিধিভঙ্গ: ছয় ভবনকে ১৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের দায়ে ছয়টি ভবন মালিককে মোট ১৬ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2013, 02:40 PM

Updated : 23 Aug 2022, 11:08 AM

ভবনগুলোর মধ্যে একটিকেই ১০ লাখ টাকা জরিমানা ও চারটি সিলগালা করা হয়েছে।

সোমবার নগরীর ঘাটফরহাদবেগ ও রহমতগঞ্জ এলাকায় সিডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আমীনের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।

আশরাফুল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইমারত নির্মাণ আইন ভেঙ্গে নকশা বহির্ভূতভাবে ভবনগুলি নির্মাণ করায় জরিমানা করা হয়।

চারটি ভবন সিলগালা করে আগামী একমাসের মধ্যে ছয়টি ভবনের নকশাবহির্ভূত অংশ ভেঙ্গে ফেলতে মালিকদের নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।

এগুলোর মধ্যে টেরিবাজার এলাকায় কামরুল হাসানের মালিকানাধীণ চট্টগ্রাম ফিশিং সেন্টার ভবনকে ১০ লাখ টাকা ও রহমতগঞ্জ এলাকার ইকবালুর রহমানের মালিকানাধীন ভবনকে ৫০ হাজার টাকা জরিমানা করে দেয়া হয়েছে।

আর ঘাটফরহাদবেগ এলাকার অমল চন্দ্রের মালিকানাধীন ভবনকে এক লাখ টাকা, লাকী রাণী দাশের মালিনায় ভবনকে ৫০ হাজার, আর এফ এইচ প্রপার্টিজের নির্মাণাধীন ভবনকে এক লাখ ও চিটাগাং প্রপার্টিজের নির্মাণাধীন ভবনকে তিন লাখ টাকা জরিমানা করে সিলগালা করে দেয়া হয়েছে।