২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফকিরহাট ইউপি’র উপ-নির্বাচন ৩ অগাস্ট

বাগেরহাটের ফকিরহাট সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আগামী ৩ অগাস্ট অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2013, 02:01 PM

Updated : 25 Apr 2022, 06:57 PM

ফকিরহাট উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা আব্দুস সাত্তার সোমবার এ উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করেন।

গত ১৮ মে সন্ত্রাসীদের গুলিতে এ ইউনিয়নের চেয়ারম্যান ও ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খান জাহিদ হাসান নিহত হলে আসনটি শূণ্য হয়।

আব্দুস সাত্তার জানান, ১৩ জুলাই পর্যন্ত এ উপ-নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করা যাবে। ১৪ জুলাই মনোনয়ন পত্র বাছাই এবং ১৮ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় রাখা হয়েছে।

১৯ জুলাই প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে।

এ ইউনিয়নের মোট ভোটার ১৭ হাজার ২১০ জন।