সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে এক শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে কদমরসূল এলাকায় অবস্থিত সিকো স্টিলে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ শামীম (৩২) জামালপুরের সরিষাবাড়ী উপজেলার হায়দারপাড়া গ্রামের মৃত বসক মিয়ার ছেলে।
সীতাকুণ্ড থানার ওসি সামিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিকো স্টিলে কাজ করার সময় লোহার পাতের আঘাতে গুরুতর আহত হয় শামীম। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে বেলা পৌনে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এই ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
