২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার  

কুমিল্লার দাউদকান্দি উপজেলা থেকে এক হাজার ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2013, 12:22 PM

Updated : 23 Aug 2022, 11:08 AM

সোমবার সকালে উপজেলার বারপাড়া থেকে কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের গোলাম মোস্তফার ছেলে হেলালকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

দাউদকান্দি মডেল থানার ওসি আবুল ফয়সল জানান,  ঢাকা যাওয়ার পথে হেলালকে এক হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরো জানান, হেলাল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত। তার বিরুদ্ধে দাউদকান্দি ও তিতাস থানায় মাদক আইনে কয়েকটি  মামলা রয়েছে।