চট্টগ্রাম কারাগারে হাজতির মৃত্যু
অসুস্থ হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে।
রোববার সকাল সাড়ে দশটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মোহাম্মদ বাহার (৪৫) নামে ওই হাজতির মৃত্যু হয়।
বাহারের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাটে। একটি মাদক মামলায় ২০১১ সাল থেকে বন্দি ছিলেন তিনি।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মোহাম্মদ সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে বাহার অ্যাজমা রোগে ভুগছিলেন। তার যকৃতেও সমস্যা ছিল।
শনিবার শ্বাসকষ্ট শুরু হলে তাকে চমেক হাসপাতালে নেয়া হয়। রোববার সকালের দিকে তিনি মারা যান।
বাহারের লাশ তার ছেলে সালাউদ্দিনের কাছে হস্তান্তর করা হয়েছে।
