উত্ত্যক্তের প্রতিবাদ করায় কলেজছাত্রকে মারধর
উত্ত্যক্তের প্রতিবাদ করায় ‘বখাটেরা’ এক কলেজছাত্রকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার মনোহরদী থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন হামলার শিকার কামাল হোসেন শরীফের ভাই শামীম।
মনোহরদী থানার ওসি মামুনুর রশীদ মণ্ডল বলেন, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দরগাহ বাজার থেকে বাড়ি ফেরার পথে নোয়াপাড়া গ্রামের মৃত মহর আলীর ছেলে ছালাম, খোরশিদ মৌলভীর ছেলে এনামুল এবং ডোমন মারা গ্রামের মাইনুদ্দিনের ছেলে জাকির বাঁশের লাঠি দিয়ে মাথাসহ শরীফের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে।
“একই গ্রামের এক তরুণিকে উত্ত্যক্ত করায় শরীফসহ এলাকার ২০/২৫ জন লোক এর প্রতিবাদ করে। এ ঘটনার জের ধরেই এ হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন শামীম।”
শরীফের চিত্কারে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে বলে জানিয়েছেন ওসি মামুনুর রশীদ।
শরীফ (২০) সরকারি তিতুমীর কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।
