৭ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
গাজীপুর সদরে নির্মাণাধীন একটি ভবনের সাততলা থেকে পড়ে গিয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার সকালে শহরের ৭নং ওয়ার্ডের জরুন এলাকায় বেস্টল সুয়েটার কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিটন বেপারী (৩৫) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম লাড়–য়া এলাকার ওসমান বেপারীর ছেলে।
তিনি শহরের আমবাগ এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
নিহতের পরিবার সাংবাদিকদের জানায়, প্রতিদিনের মতো সকালে লিটন কাজে যায়। সকাল ৯টার দিকে তিনি সাত তলা থেকে পড়ে যান। লোকজন দ্রুত তাকে কোনাবাড়ী শরিফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক মো. রবিউল জানান, বিষয়টি তারা জানেন না। এ ব্যাপারে কেউ কোন অভিযোগও করেনি।
