চাঁদপুরে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার একটি বাড়ি থেকে রাবেয়া (১৯) নামের এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে উপজেলার ৫নং ইউনিয়নের সুবিদপুর গ্রামের মুন্সী বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়।
রাবেয়া উপজেলার গন্ধর্ব্যপুর ইউনিয়নের পশ্চিম দেশগাঁও সর্দার বাড়ির শাহ আলমের মেয়ে। তিনি
ওই বাড়ির হারুন মুন্সীর মেয়ে পান্নার বাড়িতে গৃহকর্মী হিসাবে কাজ করতেন।
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান আবুল হোসেন বলেন, সকালে পান্নার মা হাছিনা বেগম রাবেয়াকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
পুলিশ লাশ উদ্ধার করেছে। তবে এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি বলে জানান উপ-পরিদর্শক দেওয়ান আবুল হোসেন।
