চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার
রোজা শুরুর তারিখ নির্ধারণে মঙ্গলবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসবে।
১৪৩৪ হিজরি সনের রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নিতে ওই দিন সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই সভা হবে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. শাহজাহান মিয়া এতে সভাপতিত্ব করবেন বলে সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়েছে।
বাংলাদেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন এবং ৯৫৬৩৩৯৭ নম্বরে ফ্যাক্স করে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
