২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়ের মৃত্যু

রাজধানীর কেরানীগঞ্জে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2013, 12:14 PM

Updated : 25 Apr 2022, 06:57 PM

রোববার সকালে কেরানীগঞ্জের নেকরোজবাগে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আবদুল বারেক হাওলাদার (৬০) ও তার মেয়ে মমতাজ বেগম (২০)।

কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কদমতলী থেকে অটোরিকশা করে মমতাজের স্বামী মনির হোসেনের বাড়ি রুহিতপুরে যাওয়ার পথে নেকরোজবাগ নামক স্থানে ঢাকাগামী এন মল্লিক পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই বাবা ও মেয়ে মারা যান। আহত হন আরো তিন জন।

দুইজনের লাশ সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।