নাটোরে ট্রাকচাপায় যুবক নিহত
নাটোর শহরের চকরামপুরে ট্রাকচাপায় এক মোটরসাইকেল মেকানিক নিহত হয়েছেন।
রোববার দুপুরে এ দুর্ঘটনায় নিহত জাহিদুল ইসলাম (২৫ ) সদর উপজেলার হয়বতপুর গ্রামের হযরত আলীর ছেলে। হয়বতপুর বাজারে তার একটি ওয়ার্কসপ রয়েছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বলেন, দুপুর ১টার দিকে জাহিদুল ইসলাম মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পেছন থেকে ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে সদর থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠায়।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
