২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিস্তার পানি বিপদসীমার উপর

উজান থেকে নামা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2013, 11:14 AM

Updated : 23 Aug 2022, 11:08 AM

নীলফামারীর ডালিয়া ডিভিশনের উপ-বিভাগীয় প্রকৌশলী মাইনুদ্দীন মণ্ডল বলেন, রোববার সকাল ১০টা থেকে ডিমলার ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিনি জানান, ডালিয়ার খালিশা চাপানী, পুর্বছাতনাই, খগাখড়িবাড়ি ও জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ি, গোলমুন্ডা ইউনিয়নের কয়েকটি গ্রামে পানি ঢুকে পড়েছে।

পানির প্রবাহ স্বাভাবিক রাখতে ব্যারাজের ৪৪টি গেট খুলে দেয়া হয়েছে বলে জানান এইন প্রকৌশলী।