‘মায়ের হাতে’ সন্তান খুন
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় নিজের নবজাতককে খুন করার অভিযোগে এক মানসিক প্রতিবন্ধী নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার এ ঘটনা ঘটে বলে জানান নাঙ্গলকোট থানার ওসি স্বপন কুমার নাথ।
তাছলিমা বেগম নামের ওই নারী নাঙ্গলকোট পল্লী বিদুৎ সমিতির নৈশ প্রহরী মাজেদুল ইসলামের স্ত্রী।
মাজেদুলের বরাত দিয়ে ওসি বলেন, রাতে পেশাগত কাজে মাজেদুলকে বাইরে থাকতে হয়। এ সময বাসায় তাছলিমা তার দুই মেয়ে ও ১৯ দিনের ছেলেকে নিয়ে বাসায় থাকেন।
ভোরে ঘরে এসে স্ত্রীর হাতে তার ছেলেকে বটি দিয়ে জবাই করা অবস্থায় দেখতে পান মাজেদুল।
ওসি আরো বলেন, মাজেদুল তার স্ত্রী মানসিক রোগী বলে পুলিশকে জানিয়েছেন। এ বিষয়ে নাঙ্গলকোট থানায় মামলা হয়েছে।
