২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিজলায় যুবক খুন

বরিশালের হিজলা উপজেলা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2013, 09:07 AM

Updated : 23 Aug 2022, 11:08 AM

রোববার সকাল ১০টার দিকে উপজেলার বড়জালিয়া শ্রীপুর এলাকার একটি সুপারি বাগান থেকে মামুন সিকদারের (৩৪) লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

মামুন মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের সহিদুল সিকদারের ছেলে।

হিজলা থানার ওসি শওকত আনোয়ার জানান, মামুনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।