সিলেটে একটি ওয়ার্ডে পুনর্ভোট
সমান সংখ্যক ভোট পাওয়ায় সিলেট সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ডে কাউন্সিলর পদে পুনর্ভোটে নির্বাচিত হয়েছেন আবদুল মুহিত জাবেদ।
এর আগে গত ১৫ জুন নির্বাচনে জামাল আহমদ ও জাবেদ সমান সংখ্যক ১ হাজার ৭৭৪ ভোট পেয়েছিলেন।পুনর্ভোটে জাবেদ ১২৪ ভোট বেশি পেয়েছেন।
রাশেদুল ইসলাম জানান, টিউবওয়েল প্রতীক নিয়ে আবদুল মুহিত জাবেদ পেয়েছেন ২ হাজার ৫০১ ভোট।
বাসগাড়ি প্রতীক নিয়ে ২ হাজার ৩৭৭ ভোট পেয়েছেন দুই বারের নির্বাচিত কাউন্সিলর জামাল আহমদ।
