মাগুরা পলিটেকনিকে বিক্ষোভ, ক্লাস বন্ধ
অধ্যক্ষের অপসরণের দাবিতে মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভ, ভাংচুর ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
শনিবার সকালে এ ঘটনার পর পরীক্ষা ও ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
অনাকাঙ্ক্ষিক পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।
শিক্ষার্থীরা জানান, শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফি নেয়ার পরও দীর্ঘদিন ধরে ইনস্টিটিউটে কোনো পরীক্ষা নেয়া হয়নি।
অধ্যক্ষ আইয়ুব আলী বলেন, শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের ভবনের জানালা, দরজা ভেঙে তছনছ করেছে। গাছ কেটে পাশের মাগুরা-ঝিনাইদহ সড়কে ফেলে অবরোধও সৃষ্টি করে।
সার্বিক বিবেচনায় কলেজের সকল পরীক্ষা ও ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
