চট্টগ্রামে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
বন্দরনগরীর লালখানবাজারে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে এ দুর্ঘটনায় মৃত শুক্কুর আহমদ (৩৫) টাঙ্গাইলের মোহাম্মদ তাজুল ইসলামের ছেলে।
এলাকাবাসী জানান, সকাল নয়টার দিকে খুলশী থানাধীন বাঘঘোনা এলাকার চাঁদমারী রোডে গফুর সাহেবের ভবনে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক পংকজ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভবনে কাজ করার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
