২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে ধর্মঘট প্রত্যাহার

খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছেন মালিক-শ্রমকিরা।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2013, 01:55 PM

Updated : 23 Aug 2022, 11:07 AM

টানা তিন দিন ধর্মঘট পালনের পর শুক্রবার এক বৈঠকে তাদের দাবি মানার আশ্বাস দেয় প্রশাসন।

সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা প্রশাসক মাসুদ করিমের সঙ্গে বৈঠক শেষে মালিক পক্ষের সাধারণ সম্পাদক এসএম শফি ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

মালিক-শ্রমিকদের ডাকা পরিবহন ধর্মঘটে শুক্রবার তৃতীয় দিনও ‘বিচ্ছিন্ন’ ছিল পার্বত্য জেলা খাগড়াছড়ি।

পরিবহনে চাঁদাবাজি-হামলা-ভাংচুর-অগ্নিসংযোগ, শ্রমিক নির্যাতনের প্রতিবাদসহ ৮ দফা দাবিতে গত বুধবার ১৮টি পরিবহন মালিক-শ্রমিক সংগঠন এ অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে।

এসএম শফি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ৮ জুলাই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল খাগড়াছড়ি সফরে আসলে তাদের দাবির বিষয়ে আলোচনা হবে বলে আশ্বস্ত করা হয়েছে।