২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2013, 01:31 PM

Updated : 23 Aug 2022, 11:07 AM

গ্রেপ্তার আবু আক্কাস (২২) নগরীর আকবর শাহ থানার ফয়’স লেক এলাকার বাসিন্দা। শুক্রবার নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আকবর শাহ থানার উপ-পরিদর্শক (এসআই) তৈয়ব আলী সরকার  জানান, ফয়’স লেকের পশ্চিমপাশে চিড়িয়াখানা এলাকার পাহাড়ের পাদদেশে অভিযান চালিয়ে আক্কাসকে গ্রেপ্তার করা হয়।  

এসময় তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয় বলে জানান তিনি।