রাবি ছাত্র ইউনিয়নের নেতৃত্বে খোমেনী-বকসি
ছাত্র ইউনিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ২৮তম সম্মেলনে আয়াতুল্লাহ খোমেনী সভাপতি ও আবু সুফিয়ান বকসি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
দুদিনব্যাপী সম্মেলনের শেষ দিন শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি এস এম শুভ নির্বাচিত নেতাদের পরিচয় করিয়ে দেন।
এর আগে বৃহস্পতিবার রাকসু ভবনের সামনে সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এস এম শুভ।
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, অর্থনীতিবিদ আনু মুহাম্মদ, সংগঠনের সাবেক সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, রাবি শাখার সাবেক সভাপতি রফি আহমেদ চঞ্চল।
কমিটির অন্য নেতারা হলেন সহসভাপতি এস এম ইফতেখারুল ইসলাম শিপলু, সহসাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শিহাব ইশতিয়াক সৈকত, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোহাম্মদ সাইদুজ্জামান।
