২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণের পর ‍শিশু খুন

কক্সবাজারে অপহরণের ২২ ঘণ্টা পর এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2013, 09:26 AM

Updated : 23 Aug 2022, 11:07 AM

শহরের কলাতলী এলাকায় রাস্তার পাশে শুক্রবার মোহাম্মদ হাসানের (৬) মৃতদেহ পাওয়া যায় বলে পুলিশ জানায়।

হাসানকে তার চাচা অপহরণ করে মুক্তিপণ চেয়েছিল বলে তার বাবা অভিযোগ করেছেন।

কক্সবাজার সদর থানার ওসি জসীম উদ্দিন জানান, হাসান শহরের নুনিয়ার ছড়া এলাকার তৈয়ম গুলালের ছেলে।

বৃহস্পতিবার বিকালে থানায় ছেলে অপহরণের লিখিত অভিযোগ করেছিলেন তৈয়ম।

অভিযোগে তৈয়ম বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে স্কুল থেকে ফেরার পথে তার ছেলেকে তার ভাই মোহাম্মদ আলম অপহরণ করে ফোনে দুই লাখ টাকা দাবি করেছেন।

বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছিল বলে জানান ওসি।

ময়নাতদন্তের জন্য হাসানের মৃতদেহ জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে।