২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবির ফলিত রসায়নের শিক্ষার্থীদের অবস্থান চলছে

শ্রেণিকক্ষের সংখ্যা বৃদ্ধি ও বিভাগের নাম পরিবর্তনের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত ও পরিবেশ রসায়ন বিভাগের শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট চলছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2013, 05:49 PM

Updated : 23 Aug 2022, 11:06 AM

বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো সকাল থেকে দুপুর পর্যন্ত বিভাগের সামনে অবস্থান করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, এক বছর আগে চালু হওয়া এ বিভাগের নতুন দুটি ব্যচের ক্লাস চলে একটি শ্রেণি কক্ষে। রসায়ন বিভাগের সেকক্ষটিই আবার সেমিনার রুম ও ল্যাবরেটরি হিসেবে ব্যবহৃত হয়।

বিভাগের শিক্ষার্থী ইরতিজা জানান, একই পাঠক্রমে চলা ঢাকা, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভাগটির নাম ‘ফলিত ও কেমিকৌশল বিভাগ’।

তার দাবি, ‘ক্যামিকৌশল’ নামটির কারণে শিক্ষাজীবন শেষে চাকরি ক্ষেত্রে ঢাকা, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চেয়ে অতিমূল্যায়িত হবে।

বিভাগের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগে রুম সমস্যার সমাধান হোক, পরবর্তীতে নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে বিবেচনা করা হবে।

তিনি বলেন, “সব দাবি একসাথে মেনে নেয়া যাবে না। কক্ষ সংকট বিভাগের বড় সমস্যা।”

বিভাগে শিক্ষকদের জন্যও মাত্র একটি রুম আছে বলে জানান তিনি।