গণজাগরণ মঞ্চের ‘গণসংলাপ’ শুক্রবার
শুক্রবার শাহবাগের প্রজন্ম চত্বরে ‘গণসংলাপে’র আয়োজন করেছে গণজাগরণ মঞ্চ।
বৃহস্পতিবার বিকেলে মঞ্চের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেল ৪টায় শাহবাগের প্রজন্ম চত্ত্বরে গণজাগরণ মঞ্চের আয়োজনে ‘জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধকরণ ও মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক গণসংলাপ অনুষ্ঠিত হবে।
অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক অজয় রায়, অধ্যাপক জাফর ইকবাল, অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যক্ষ মাহফুজা খানম, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশিদ ও নারীনেত্রী আয়েশা খানম সংলাপে অংশ নেবেন।
এতে শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন স্কুল কলেজ
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেবে বলে জানানো হয়।
