২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী লন্ডনে

আট দিনের সরকারি সফরে যুক্তরাজ্য পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লন্ডন প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2013, 04:57 PM

Updated : 23 Aug 2022, 11:06 AM

বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় সময় দুপুর আড়াইটায় প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজ হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। পরে সাড়ে ৩টার দিকে হাসিনা এবং তার সফরসঙ্গীরা পার্ক লেইনের ‘লন্ডন হিলটন’ হোটেলে ওঠেন।

এর আগে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় বিমানের নিয়মিত একটি ফ্লাইটে লন্ডন রওনা হন প্রধানমন্ত্রী। তিনি ৮ জুলাই পর্যন্ত লন্ডনে অবস্থান করবেন। এর পর বেলারুশ যাবেন। ১১ জুলাই তার ঢাকা ফেরার কথা রয়েছে।

এদিকে প্রধানমন্ত্রী লন্ডনে পৌঁছার পর তাকে হোটেলের সামনে স্বাগত জানায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। অন্যদিকে কিছু সংখ্যক বিএনপি সমর্থক এ সময় কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ করে।

বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হগের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। শুক্রবার সন্ধ্যায়  যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশিদের এক অনুষ্ঠানে তার যোগ দেয়ার কথা রয়েছে।

এছাড়া শনিবার সকালে বেলারুশের টেলিভিশনকে প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার দেবেন।

এরপর থেকে রোববার পর্যন্ত সরকারি কোনো কর্মসূচি নেই প্রধানমন্ত্রীর। এই সময়ে বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকীর বিয়ের অনুষ্ঠানে তিনি যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে।

লন্ডন থেকে সোমবার দুপুরে বেলারুশ রওনা হবেন শেখ হাসিনা। সেদিন সকালেই বাংলাদেশের জন্য যুক্তরাজ্যের পার্লামেন্টের সর্বদলীয় দলের সঙ্গে প্রাতরাশ করবেন তিনি।

পুরনো খবর:

বিয়ে করেছেন টিউলিপ
আট দিনের সফরে গেলেন প্রধানমন্ত্রী