বেনাপোলে ট্রলিচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু
যশোরের বেনাপোলে ট্রলিচাপায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো দুই ব্যক্তি।
বৃহস্পতিবার বিকেলে বেনাপোল-ঘিবা সড়কের মানকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সালাম (৪০) শার্শার সরবাংহুদা গ্রামের আব্দুল আজিজের ছেলে।
বেনাপোল পোর্ট থানার ওসি মিজানুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সালাম গ্রামের দুই প্রতিবেশী আব্দুল জব্বার ও ফতেমাকে নিয়ে বেনাপোল থেকে বাড়ি যাচ্ছিলেন।
পথে একটি ট্রলি মোটরসাইকেলটিকে চাপা দিলে তিনজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে বেনাপোল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসার পথে সালামের মৃত্যু হয়।
আহত বাকি দুজনকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
তিনি জানান, ট্রলির চালক পালিয়ে গেছে।
