নাটোরে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
মাদক পাচারের মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নাটোরের একটি আদালত।
বৃহস্পতিবার জেলা দায়রা জজ মো. জাহিদুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় দেন।
সাজাপ্রাপ্ত রেজাউল করিম (৩৮) রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার মাটিকাটা গ্রামের শুকুর আলীর ছেলে।
মামলার সরকারি কৌশলী (পিপি) সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, ২০১২ সালের ৩ অগাস্ট ভোরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা লাল মোহাম্মদ তালুকদার নাটোর সদর উপজেলার দত্তপাড়া সেতু থেকে রেজাউলকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় সদর থানায় মামলা করেন লাল মোহাম্মদ।
আদালত রেজাউলকে যাবজ্জীবন কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদ- দেয় বলে জানান আইনজীবী সিরাজুল ইসলাম।
