২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি সাংবাদিক সমিতির ৪৫ বছর পূর্তি উৎসব

নানা আয়োজনের মধ্যদিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৪৫ বছর পূর্তি উৎসব শুরু হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2013, 11:30 AM

Updated : 23 Aug 2022, 11:07 AM

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সাংবাদিক সমিতির কার্যালয়ের সামনে পায়রা ও বেলুন উড়িয়ে তিনদিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজান উদ্দিন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা ছাদেকুল আরেফিন মাতিন, প্রক্টর তারিকুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা ও বাসসের সাবেক ব্যবস্থাপনা সম্পাদক হামিদুজ্জামান রবি প্রমুখ।

পরে দেশের ১২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অর্ধশত সাংবাদিক, সমিতির সাবেক ও বর্তমান সদস্যদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি ক্যাম্পাস পদক্ষিণ শেষে ডিনস কমপ্লেক্স ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখান এক সেমিনার অনুষ্ঠিত হয়।

তিনদিন ব্যাপী এই  উৎসবে শুক্রবার দু’টি সেমিনার ও শনিবার টিআইবির একটি কর্মশালাও হবার কথা রয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।