বিজিবি-নাসাকা পতাকা বৈঠক
বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী-বিজিবি ও মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী-নাসাকার মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে।
বৃহস্পতিবার কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন বিজিবি রেস্ট হাউজের সম্মেলন কক্ষে এ বৈঠকে সীমান্তে মাইন উদ্ধারে যৌথ কমিটি এবং দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনসহ নানা বিষয়ে সিদ্ধান্ত হয়।
বৈঠকে নাসাকার ১৯ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।
বিজিবি ও নাসাকার কর্মকর্তারা বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে অংশ নেন।
বিজিবি কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল মো. নজরুল ইসলাম জানান, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রেবশ, চোরাচালান বন্ধ ইত্যাদি বিষয়েও আলোচনা হয় বৈঠকে।
