২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চালু

কুমিল্লায় কন্টেইনারবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে প্রায় সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল শুরু হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2013, 11:15 AM

Updated : 23 Aug 2022, 11:07 AM

Image
ফাইল ফটো

ফাইল ফটো

কুমিল্লা রেল স্টেশনের মাস্টার মোহাম্মদ হোসেন মজুমদার জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সদর উপজেলার রসুলপুর ও রাজাপুরের মধ্যবর্তী স্থানে ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রেনটির একটি ক্যারেজ লাইনচ্যুত হয়।

ফলে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে ল্যাইনচ্যুত ক্যারেজটি সরিয়ে নিলে বিকাল সাড়ে ৪টার দিকে ট্রেন চলাচল শুরু হয় বলে স্টেশন মাস্টার জানান।

এদিকে দীর্ঘ সময় লাইন বন্ধ থাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী বুড়িচং উপজেলার শশীদল স্টেশনে আটকা পড়ে। এছাড়া পাহাড়িকা ও চট্টলা এক্সপ্রেস আটকা পড়ে কুমিল্লা স্টেশনে। ফলে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।

তাৎক্ষণিকভাবে এ দুর্টনার কারণ জানাতে পারেননি হোসেন মজুমদার।

পুরনো খবর:

ট্রেন লাইনচ্যুত: ঢাকা-চট্টগ্রাম রেল বন্ধ