২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে বাস উল্টে আহত ৪৫

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহি বাস উল্টে ৪৫ জন আহত হয়েছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2013, 09:10 AM

Updated : 23 Aug 2022, 11:07 AM

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কাকিনা স্টেশন রেলগেট এলাকায় এ দুর্ঘটনায় গুরুতর আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত বাস যাত্রীরা জানান, পাটগ্রাম থেকে ছেড়ে আসা রংপুরগামী মৈত্রী পরিবহনের বাসটি কাকিনা স্টেশনের রেলগেটে এলকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি উল্টে খাদে পড়ে যায়।

পরে স্থানীয়রা, ফায়ার সাভির্স কর্মী ও পুলিশ বাস থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি মো.আমিরুজ্জামান বলেন, চালক বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর বাস চালক পালিয়ে গেছে বলেও তিনি জানান।