২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ব্যবসায়ী খুন

চট্টগ্রামে ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2013, 06:41 AM

Updated : 23 Aug 2022, 11:07 AM

বৃহস্পতিবার সকালে আকবর শাহ মাজার এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিহত কামাল পারভেজ (৩৮) আকবর শাহ মাজারের পূর্ব পাশের আল্লাহর দান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক।

আকবর শাহ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতের পেটে এবং গলায় ছুরির বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে।

পারভেজকে রাতে খুন করা হয়েছে বলে পুলিশের ধারণা।

কী কারণে তাকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেনি পুলিশ।

তদন্ত চলছে বলে জানিয়েছেন এসআই আলমগীর।