২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে পাহারাদারকে গলা কেটে হত্যা

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় একটি পুকুরের পাহারাদারকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2013, 04:24 AM

Updated : 23 Aug 2022, 11:07 AM

ক্ষেতলাল থানার ওসি ইকবাল আনোয়ারুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোরে শিমুলতলী গ্রামের শনি পুকুর পাড় থেকে মৃতদেহটি ‍উদ্ধার করে পুলিশ।

নিহত গোলাম রব্বানী সাখিদার (৩১) ওই পুকুরের পাহারাদার ছিলেন। তিনি উপজেলার হিন্দা গ্রামের  মোফাজ্জল হোসেন সাখিদারের ছেলে।

ওসি ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার গভীর রাতে কোনো এক সময় রব্বানীকে গলা কেটে হত্যা করা হয়। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য মৃতদেহ জেলা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।